PRATAPCHANDRACHATTERJEE
3 साल 3 महीने पहले
প্রিয় ভারত সরকার, বর্তমান সময়ে ভারত একটি প্রগতিশীল দেশ। সব দিকে ভারতের জয় জয়কার ছড়িয়ে পড়ছে। কিন্তু ভারতের অভন্তরের দিকে নজর দেওয়া জরুরি। বর্তমান সময়ে জেনারেল কাস্টদের অবস্থা খুবই শোচনীয়। যে কোনো চাকুরী পরীক্ষায় প্রবেশ মূল্য জেনারেল কাস্ট ছেলেদের দিতে হচ্ছে সর্বাধিক অর্থ। সেখানে অন্য কাস্টের ছেলে মেয়েরা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারছে। শুধু এখানেই নয়, পরীক্ষায় সব থেকে বেশি নম্বর নিয়ে পাশ করলে তবেই জেনারেল কাস্ট ছেলেদের চাকুরী হবে কিন্তু অন্য দিকে অন্য কাস্টের জন্য সর্বনিম্ন নম্বর। এই রকম কত পৃষ্ঠপোষকতা চলছে সরকারের পক্ষ থেকে। এই সব করে সরকার আমাদের শিক্ষা দিচ্ছে ভারতীয় নাগরিক সকলে সমান নয়। সরকার শুধু মুখে বলেন সকল ভারতীয় সমান কিন্তু কাজে করেন না। স্বাধিনতার ৭৫ বছর পেরিয়ে এসেও কি অনগ্ৰসর শ্রেণীর মানুষ অগ্ৰসর হতে পারেনি? যদি তাই হয় তাহলে এ ব্যর্থতা সম্পূর্ণ সরকারের এবং এমত অবস্থায় সরকারের আসনে থাকা আপনাদের শোভা পায় না। জাতি ধর্ম এই সব নিয়ে ঘূণ্য রাজনীতি না করে সঠিক পথে দেশ চালনা করুন। যেখানে প্রত্যেক ভারতীয়র সমান অধিকার থাকবে।
पसंद
(2)
नापसन्द
(1)
जवाब दो
स्पैम की रिपोर्ट करें